ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

৮ মাসে ২৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অগাস্ট ২০২৩, ২:৩৮ বিকাল

Link Copied!

চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত ২৫ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পঠিয়েছে কুয়েত সরকার। অর্থাৎ দৈনিক গড়ে ১০৮ প্রবাসীকে কুয়েত থেকে নিজ দেশে ফিরে আসতে হয়েছে। মূলত আবাসিক ও শ্রমিক আইন লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদের নির্দেশনার পর অভিযান চালাচ্ছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। যারা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের হাত থেকে জাতীকে রক্ষ করার লক্ষ্যেই এই অভিযান বলেও জানানো হয়েছে।

ফেরত পাঠানোদের মধ্যে ১০ হাজার নারীও রয়েছে। তাদের বিরুদ্ধে বেশ কিছু আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। নির্বাসনের অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও বিতরণ, ভিক্ষা করা ও দেশটির জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজ করা।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের প্রতিশ্রুতির প্রতি জোর দিয়ে জানিয়েছেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এই কর্মকর্তা জানান, ২০২৩ সালের শেষের দিকে এসে ফেরত পাঠানো প্রবসীর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে যাবে।

নিরাপত্তা বজায় রাখা, জনসংখ্যার ভারসাম্য এবং অনিয়মিত কর্মসংস্থান দূর কতে শেখ তালাল আল খালেদের নির্দেশনার পর থেকেই দেশটিতে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে