ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে রূপালী ব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুন ২০২৪, ১২:৫১ বিকাল

Link Copied!

২০২৩ সালের সমাপ্ত অর্থ বছরে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি। গতকাল (৮ জুন) শনিবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৯ শতাংশ।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি- মার্চ) ব্যাংকটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ৪৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৮ পয়সা। এককভাবে প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ৪৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩০ পয়সা। সে হিসেবে এককভাবে ব্যাংকটির আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ৪৬ শতাংশ।

মার্চ প্রান্তিক শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ০৭ পয়সা। ২০২২ সালে ব্যাংকটি বিনিয়োগকারীদের কোন ধরনের লভ্যাংশ প্রদান করেনি।

Facebook Comments Box

আরও পড়ুন

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা