ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

৫ দিনের পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ । ১২৪ জন

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। ধীরে ধীরে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে শীত বিদায় নিতে শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

২৪ ঘণ্টার পূর্বাভাস

রোববার (১৫ ফেব্রুয়ারি):
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি):
আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি):
আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি):
সারা দেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। রাতের তাপমাত্রা বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি):
শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। ফলে ধীরে ধীরে শীতের প্রভাব কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।