ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

২ অটোরিকশার সংঘর্ষে প্রসূতির মৃত্যু, বেঁচে গেল নবজাতক

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুন ২০২৪, ১১:২৩ সকাল

Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে দুই অটোরিকশার সংঘর্ষে যুথি খাতুন নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন যুথীর মা ও তার ভাই। তবে এ ঘটনায় যুথীর তিন দিনের সন্তান অক্ষত রয়েছে। শনিবার (২৯ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের দলগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুথী ভাট শিমলা গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে যুথী তার মা জেসমিন (৪৫) ও ছোট ভাই জিহাদের (১৭) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা করে নন্দীগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথে দলগাছা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুইটি অটোরিকশাই উল্টে একই পরিবারের তিনজন আহত হন।

ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক যুথি খাতুনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। যুথি খাতুন মারা গেলেও তিন দিনের সন্তান অক্ষত অবস্থায় রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার