ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

২০২৭ সালের পূর্ণ সূর্যগ্রহণ: ৬ মিনিট অন্ধকারে ডুবে যাবে পৃথিবী

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ বিকাল

Link Copied!

২০২৭ সালের ২ আগস্ট পৃথিবীর আকাশে দেখা যাবে এক বিরল ও চমকপ্রদ মহাজাগতিক ঘটনা-শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণগুলোর একটি। সেদিন ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু অঞ্চল প্রায় ৬ মিনিটের জন্য সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাবে, জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

পৃথিবীতে হতে যাওয়া এ সূর্যগ্রহণ সবচেয়ে পরিষ্কার দেখা যাবে ইউরোপের দক্ষিণাংশ, পশ্চিম এশিয়া এবং পূর্ব আফ্রিকার কয়েকটি দেশে। তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং এশিয়ার অধিকাংশ এলাকা থেকে এ বিরল দৃশ্য দেখা সম্ভব হবে না।

বিশেষজ্ঞদের তথ্যমতে, গ্রহণটি শুরু হবে পূর্ব আটলান্টিক মহাসাগর থেকে। এরপর এর ছায়াপথ মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর অতিক্রম করে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিস্তৃত হবে। মিসরের লাক্সর ও আসওয়ান শহরেই সবচেয়ে দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস গ্রহণ দৃশ্যমান হবে।

পূর্ণগ্রাসের মুহূর্তে সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে চলে গেলে দিনের আলো দ্রুত কমে যাবে। তাপমাত্রাও সামান্য কমতে পারে। সূর্যের চারপাশের করোনা তখন ক্ষীণ আলোয় দৃশ্যমান হবে, যা সাধারণত খালি চোখে দেখা যায় না। ইউরোপের বহু দেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে-যেখানে সূর্যকে দেখাবে ঠিক যেন ‘কামড়ানো আপেল’।

সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝামাঝি এসে সূর্যের আলো পথরোধ করে। চাঁদ যখন সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলে, তখন সেটি হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ সময় দিনের আলো নিভে রাতের মতো পরিবেশ তৈরি হয়, পাখি–প্রাণীদের আচরণেও দেখা যায় রাতের ছাপ।

২০২৭ সালের সেই দিনে চাঁদের ছায়া আবারও মানবজাতিকে উপহার দিতে চলেছে এক মনোমুগ্ধকর মহাজাগতিক দৃশ্য-যা দেখার সুযোগ মিলবে কেবল নির্দিষ্ট কিছু অঞ্চলের মানুষের।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা