ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

হিমাচলে ভূমিধসে যাত্রীবাহী বাস চাপা পড়ে ১৮ জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অক্টোবর ২০২৫, ১০:৩৭ সকাল

Link Copied!

ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিজনিত ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একটি যাত্রীবাহী বাস। এতে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসের ভেতরে আরও অনেকে আটকে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে বিলাসপুর জেলার ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভাল্লু সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের ঘুমারিনের দিকে যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের বড় বড় পাথর বাসের ওপর আছড়ে পড়ে, মুহূর্তেই বাসটি চ্যাপ্টা হয়ে যায়।

বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) উদ্ধার অভিযান শুরু করে। এখনো পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে এলাকায় একাধিক স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাহাড়ের বড় একটি অংশ বাসের ওপর ভেঙে পড়ায় ভেতরে আটকে থাকা যাত্রীদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে যাত্রীদের উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সূত্র: এনডিটিভি, পিটিআই

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা