ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

সোনাগাজীতে ৩ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬, ১১:০১ সকাল

Link Copied!

ফেনীর সোনাগাজীতে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য করে বড় ফেনী নদীতে মাছ শিকারের অভিযোগে ৩ হাজার মিটার চরঘেরা ও কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (১০ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মুহুরী প্রকল্প এলাকা থেকে চর খোন্দকার ও চর আবদুল্লাহ পর্যন্ত বড় ফেনী নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া।

উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার জানান, মা ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে নদীতে অভিযান চালানো হয়। এ সময় কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে কিছু জেলে নদীতে জাল ফেলে নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে নদী থেকে ৩ হাজার মিটার চরঘেরা ও কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে ইলিশ শিকার, বিপণন, মজুত ও পরিবহনে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাগেরহাটে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

সোনাগাজীতে ৩ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দুধে হাইড্রোজেন পার-অক্সাইড মিশিয়ে ভেজাল, জরিমানা লাখ টাকা

রিয়াদগামী বিমানের দুই ফ্লাইট স্থগিত

রূপপুরের দুই ইউনিট চালু হলে গ্রিডে যুক্ত হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

Grab the vivo Y32 and Win Exclusive Gifts

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

বিশ্বের বৃহত্তম পেঙ্গুইন কলোনিতে বিপর্যয়, কমছে চিনস্ট্র্যাপের সংখ্যা

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দিনাজপুরে গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত