ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৫ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬, ১২:২৬ বিকাল

Link Copied!

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানি উৎসের বহুমুখীকরণের সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে ছাদভিত্তিক (রুফটপ) সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত প্রায় ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে দেশের বিভিন্ন স্থানে নতুন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।

তিনি বলেন, জ্বালানি উৎসের বহুমুখীকরণ নিশ্চিত করতে সারা দেশে আরও বেশি সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

বিপিডিবি সূত্রে জানা গেছে, সংস্থাটির নিজস্ব পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে দেশের ১৯টি স্থানে মোট ৫ মেগাওয়াট সক্ষমতার গ্রিড-সংযুক্ত রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। এর মধ্যে ঘোড়াশালে ১ দশমিক ৩ মেগাওয়াট, খুলনায় ০.২৬ মেগাওয়াট, বিবিয়ানায় ০.৪০ মেগাওয়াট, বড়পুকুরিয়ায় ০.২৫ মেগাওয়াট এবং রাজশাহী ও চট্টগ্রামের প্রশিক্ষণকেন্দ্রসহ বিভিন্ন স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

রুফটপ প্রকল্পের পাশাপাশি বিপিডিবি ৭৭ দশমিক ৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার তিনটি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজও এগিয়ে নিচ্ছে। ৫০, ২০ এবং ৭ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার এসব প্রকল্পের দরপত্র ইতোমধ্যে খোলা হয়েছে এবং বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন চলছে। মূল্যায়ন শেষে প্রতিবেদন বিদ্যুৎ বিভাগে পাঠানো হবে এবং পরে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বিপিডিবির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সৌরবিদ্যুতের মোট স্থাপিত উৎপাদন সক্ষমতা ১ হাজার ৮০৭ দশমিক ৭৫ মেগাওয়াট, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় ৫ দশমিক ০১ শতাংশ।

এছাড়া ১২টি স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের (আইপিপি) সঙ্গে ৯১৮ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি করেছে বিপিডিবি। এসব প্রকল্প থেকে প্রতি ইউনিট বিদ্যুতের গড় ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৮০ মার্কিন সেন্ট, যা আগের তুলনায় প্রায় আড়াই সেন্ট কম।

সরকার আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। দীর্ঘমেয়াদি জ্বালানি রূপান্তর পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৫ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ

বিশ্বকাপ সেমিফাইনাল দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিক

অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

যে ভিটামিনের অভাবে পেট ভরা থাকলেও বারবার ক্ষুধা লাগে

Donate for flood victims thru’ Nagad

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান, নেই কোনো চার্জ

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ হাজার মানুষের পাশে যুক্তরাজ্য

বন্যায় ১০ জেলায় মানবিক বিপর্যয়, ক্ষতিগ্রস্ত ১১ লক্ষাধিক মানুষ

টিকাদানে আসছে ডিজিটাল ইন্টারঅপারেবল ডাটা প্ল্যাটফর্ম