ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সেতুতে মোটরসাইকেলে রেস করতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুন ২০২৪, ১১:২৬ সকাল

Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে সেতুতে মোটরসাইকেল রেস করতে গিয়ে রাব্বি (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (২৬ জুন) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার তার মৃত্যু হয়।

এর আগে সন্ধ্যায় ভৈরবের মানিকদী ও কুলিয়ারচর কালী নদীর ওপর নির্মিত জিল্লুর রহমান সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বী কুলিয়ারচর উপজেলার উসমানপুর ইউনিয়নের মাসুম মিয়ার ছেলে। আহত হোসেন আহমেদ ভৈরবের কালিকা প্রসাদের মফিজ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিল্লুর রহমান সেতুর মানিকদী প্রান্তে মোটরসাইকেল রেস খেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুজন আহত হন। তাদের কুলিয়ারচর সরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে ওখান থেকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নেয়া হয়। ওখানে রাব্বির অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে এই ব্যাপারে আমাকে কেউ কিছুই জানায়নি।

 

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার