
সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছ ও বন্যপ্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত পর্যটক প্রবেশ এবং মাছ-কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।
খুলনা রেঞ্জের বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, নিষেধাজ্ঞা চলাকালে সুন্দরবনে প্রবেশে পাস-পারমিট বন্ধসহ বাড়ানো হয়েছে টহল। বর্ষাকালে ২৫১ প্রজাতির মাছ ডিম ছাড়ে, তাই এসময় ধরা নিষিদ্ধ।
তবে তিন মাসের নিষেধাজনায় বিপাকে পড়েছেন উপকূলীয় এলাকার জেলে, বাওয়ালি ও মৌয়ালরা। বিকল্প আয়ের পথ না থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন কয়রার বনজীবীরা।
বন বিভাগ জানিয়েছে, এই সময় বন্যপ্রাণী শিকার ও বিষ দিয়ে মাছ ধরার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।