ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

সিলেটে লুট হওয়া ১০ হাজার ঘনফুট পাথর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ । ১১১ জন

সিলেটে লুট হওয়া প্রায় ১০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ দল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করে।

র‌্যাব জানায়, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলনের ঘটনা ঘটে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। এমনকি সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদনও দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯ সদর কোম্পানি টহল ডিউটির সময় গোপন সূত্রে জানতে পারে যে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল লেবার পয়েন্ট এলাকায় ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর মজুত রয়েছে।

পরে র‌্যাব-৯ এর টহল টিম, সাদা পোশাকধারী সদস্য এবং সিলেট জেলা প্রশাসনের যৌথ অভিযানে ধোপাগুল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভোলাগঞ্জ থেকে লুট হওয়া আনুমানিক ১০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।