ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিলেটের সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অগাস্ট ২০২৪, ৪:০৭ বিকাল

Link Copied!

প্রায় এক সপ্তাহ পর সিলেটের সড়কের দায়িত্বে ফিরেছে ট্রাফিক পুলিশ। আজ সোমবার সকাল থেকে সিলেটের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। প্রায় এক সপ্তাহ পর সড়কের দায়িত্ব বুঝে নিলেন তারা। তবে এখনো সড়কে শৃঙ্খলা ধরে রাখতে পুলিশকে সহযোগিতা করছেন স্কাউট ও বিএনসিসি’র সদস্যরা।

ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ থেকে স্কাউট ও বিএনসিসি সদস্য ছাড়া সাধারণ শিক্ষার্থীদের ইতোমধ্যে সরিয়ে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সোমবার সকাল থেকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, নাইওরপুল ও সোবহানীঘাট পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যদের যানবাহন নিয়ন্ত্রণের কাজ করতে দেখা গেছে। সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট ও বিএনসিসি সদস্যদেরও দায়িত্ব পালনে দেখা গেছে।

এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন। সোমবার সকালে তিনি নাইওরপুল, সোবহানীঘাট ও জিন্দাবাজারসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ এবং স্কাউট ও বিএনসিসি সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ পরিদর্শন করেন।

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহত ও বিভিন্ন থানায় অগ্নিসংযোগের ঘটনার পর ১১ দফা দাবিতে ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। ফলে সিলেটসহ সারাদেশের সড়কে ট্রাফিক পুলিশদের দেখা যায়নি। এ সময় সড়কে যানবাহন নিয়ন্ত্রণের কাজে নামেন শিক্ষার্থীরা। পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাসে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার