ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিলেটের কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুলাই ২০২৪, ১২:২৪ বিকাল

Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত এবং একজন আহত হয়েছে। গতকাল ৩০ জুন রোববার বিকেলে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের সালুচিকর এলাকার খাগাইলে এ দূর্ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন,নরসিংদী জেলার সদর থাকার কামারগাও গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তার ছেলে আবদুল্লাহ (৭)। দেলোয়ার হোসেন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আহত দেলোয়ার হোসেন স্ত্রী-পুত্রকে নিয়ে সিলেট নগরী থেকে কোম্পানীগঞ্জের সাদা পাথর বেড়াতে যান। বিকেলে ফেরার পথে খাগাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই স্মৃতি ও আবদুল্লাহ মারা যান।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার