
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকভর্তি ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় পলিথিনের মালিক আসাদুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার হাটিকুমরুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী।
জব্দ পলিথিনের মালিক আসাদুল ইসলাম।
পরিবেশ অধিদফতর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ট্রাকে থাকা ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানকালে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।