ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে আগামী ২-৫ মার্চ যেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ । ১৮৪ জন

আগামী ৫ দিনে সারাদেশে আকাশ থাকবে আংশিক মেঘলা, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন ছাড়াই সাধারণত অপরিবর্তিত থাকবে, কখনও সামান্য বাড়তে বা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (০১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদফতর।

এতে বলা হয়, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের মধ্যে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী দ্বিতীয় দিন (০২ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তৃতীয় দিন (০৩ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের মধ্যে সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।

চতুর্থ দিন (০৪ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পঞ্চম দিন (০৫ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের মধ্যে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।