ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সাভারে ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে অভিযান: অবৈধ ইটভাটা বন্ধ, ১২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ নভেম্বর ২০২৫, ১১:৩৩ সকাল

Link Copied!

বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে সাভারে পরিচালিত বিশেষ অভিযানে একাধিক অবৈধ ইটভাটা বন্ধ ও জরিমানা করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মুশুরীখোলা এলাকার মেসার্স এ বি এম অ্যান্ড কোং ইটভাটা চালু অবস্থায় পাওয়া গেলে ভাটার চিমনি ভেঙে দেওয়া হয় ও কাঁচা ইট গুড়িয়ে ফেলা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি এলাকার এ বি এন ব্রিকস এবং চাপড়া এলাকার এইচ এম বি স্টার ব্রিকস নামের দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণরূপে ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। উভয় ভাটাকে প্রতিটিকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়। একই এলাকায় অবস্থিত মেসার্স এম এইচ এস ব্রিকস ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট সব ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়।

অন্যদিকে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের দায়ে পঞ্চগড়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে দুটি মামলায় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে বাজার ও দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া, যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন রোধে ঢাকার লালবাগ এলাকায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী ঢাকার শ্যামলী এলাকা ও পঞ্চগড়ে পরিচালিত ২টি অভিযানে ৪টি মামলায় ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

তদুপরি, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ রোধে আজ ঢাকা মহানগরের আফতাবনগর, বসিলা, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় পরিচালিত ৬টি অভিযানে ১০টি মামলায় ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয় এবং নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা