ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ সকাল

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে সোহাগ মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া ওই গ্রামের হামিদুল মিয়ার ছেলে।

কামারপাড়া ইউপির সদস্য সুরজিৎ চন্দ্র ভুটান স্বজনদের বরাত দিয়ে বলেন, ওই সময় সোহাগ মিয়া মাছ শিকার করতে বাড়ির দক্ষিণ পাশে নিচু জমির পানিতে জাল বসাতে যায়। এরপর বাড়ি ফেরার পথে মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ বজ্রপাত সৃষ্টি হয়। এ ঘটনায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এআরএম মাহফুজার রহমান বলেন, নুরপুর এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা