ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ৪.১ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ । ১১১ জন

দেশে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরও ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূ-পৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল অবস্থিত ছিল।

ভূমিকম্পের সময় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।