ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

সাইফুজ্জামান শিখর এমপি’র সঙ্গে তামাক বিরোধী জোটের সাক্ষাৎ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩ বিকাল

Link Copied!

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের সঙ্গে সাক্ষাৎ করেছে তামাক বিরোধী জোটের সদস্যরা। গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর ২০২৩) বেলা সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) এর উদ্যোগে সংসদ ভবনের চত্তরে তার নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় এমপি সাইফুজ্জামান শিখরের সাথে তামাক নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণের বিষয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসবেন। প্রধানমন্ত্রী সেই ঘোষণা বাস্তবায়নে যেকোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে আমিও মনে করি তামাকমুক্ত বাংলাদেশ হওয়া জরুরি। এক্ষেত্রে একজন সংসদ সদস্য হিসেবে আমার যা যা করণীয় সেসব করবো। একইসঙ্গে তামাক বিরোধী কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবো।

সাক্ষাতের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সাগুফতা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো ও বিএনটিটিপির প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল, প্রজেক্ট কর্মকর্তা ইব্রাহীম খলিল, ডাসে্র প্রোগ্রাম অফিসার রবিউল আলম এবং প্রশাসন ও হিসাব রক্ষক রূপালী খাতুন, ডব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রামস সৈয়দা অনন্যা রহমান ও সহকারী প্রকল্প কর্মকর্তা নাজমুন নাহার।

Facebook Comments Box

আরও পড়ুন

কেনিয়ায় প্রথম ইবোলা আক্রান্তের মৃত্যু, শনাক্ত ২৮ সংস্পর্শ ব্যক্তি

সাইবেরিয়ায় ল্যাবকর্মীর মৃত্যু, রাশিয়ায় প্লেগ মহামারি ছড়ানোর ঝুঁকি কতটা?

বাজার তদারকিতে ৯৫ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

১০ এয়ারবাস কিনতে আজ চুক্তি করছে বিমান

ডেঙ্গু বাড়ায় হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর নির্দেশ

দখলমুক্ত মিরপুর-১০, ফুটপাতে ফিরেছে স্বস্তি

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসায় ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবকরা

ল্যাবরেটরির নিঃসঙ্গ রাত থেকে বিজ্ঞানী কার্ল ডেইসারথের নোবেলের জয়

দেশে শব্দদূষণ কমাতে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ

রাজশাহীতে ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, বরাদ্দ ২৮৯ টন চাল

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান