ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সাইকেলসহ রোলারের নিচে চাপা পড়ে নিহত হলেন পল্লি চিকিৎসক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জুলাই ২০২৪, ৪:২৮ বিকাল

Link Copied!

নিহত মিজানুর পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা এলাকায় দোকান বন্ধ করে বাইসাইকেলে করে সুখবাসপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে সিপাহীপাড়া চৌরাস্তা এলাকায় নির্মাণাধীন সড়কে কাজ করার সময় মুক্তারপুর-ছনবাড়ী সড়কে কাজে ব্যবহৃত সড়ক ও জনপদের রোলার পেছন দিকে যেতে গিয়ে পেছনে থাকা বাইসাইকেলসহ মিজানুরকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের সিপাহীপাড়া বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিজানুর মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকার লালমিয়া বেপারীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মিজানুর পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা এলাকায় দোকান বন্ধ করে বাইসাইকেলে করে সুখবাসপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে সিপাহীপাড়া চৌরাস্তা এলাকায় নির্মাণাধীন সড়কে কাজ করার সময় মুক্তারপুর-ছনবাড়ী সড়কে কাজে ব্যবহৃত সড়ক ও জনপদের রোলার পেছন দিকে যেতে গিয়ে পেছনে থাকা বাইসাইকেলসহ মিজানুরকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া জানান, সিপাহীপাড়া চৌরাস্তায় নির্মাণাধীন সড়ক ও জনপদের সড়কে কাজ করার সময় রোলার পেছন দিকে যেতে গিয়ে পেছনে থাকা বাইসাইকেলসহ মিজানুরকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। স্বজনরা এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার