ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সরকারি ট্যাক্স ফাঁকির দায়ে রয়েল টোব্যাকো মালিকের ১ মাস কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ অক্টোবর ২০২৫, ১২:৪৭ বিকাল

Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট বিক্রির অভিযোগে রয়েল টোব্যাকো কোম্পানির মালিক মো. মহারাজ হোসেনকে এক মাসের কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজার এলাকায় র‍্যাব-১১, জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, নরসিংদীর যৌথ অভিযানে এই দণ্ড কার্যকর করা হয়।

র‍্যাব জানায়, রয়েল টোব্যাকো অবৈধভাবে সিগারেট বিক্রির ক্ষেত্রে পুরোনো ট্যাক্স লেভেল ব্যবহার করে আসছিল। পূর্বে ব্যবহৃত সিগারেট প্যাকেট থেকে লেভেল তুলে নতুন প্যাকেটে লাগিয়ে বাজারজাত করা হচ্ছিল। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।

গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ কয়েকদিন ধরে কারখানার ওপর নজরদারি চালায়। পরে প্রমাণ পাওয়া যায় যে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে পুরোনো ট্যাক্স স্ট্যাম্প ব্যবহার করে ট্যাক্স ফাঁকি দিচ্ছিল। জেলা প্রশাসন ও ভ্যাট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যৌথভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা ঘটনাস্থলেই মালিক মো. মহারাজ হোসেনকে জরিমানা এবং কারাদণ্ড দেন।

র‍্যাব–১১ এর সিপিসি–১ কোম্পানির অধিনায়ক আল মাসুদ খান জানান, অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ সিগারেট ও ট্যাক্স স্ট্যাম্প জব্দ করা হয়। তিনি আরও জানান, এমন অনিয়মে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নজরদারি জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সাহারা মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছরের পুরোনো মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড

৩৫ উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা

ভালো ফলন ও দামে চাঁপাইনবাবগঞ্জের পাটচাষিদের মুখে হাসি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু