ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সম্মতি পেলে তিস্তা প্রকল্পে দ্রুত কাজ শুরু করবে চীন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুলাই ২০২৫, ৪:১৪ বিকাল

Link Copied!

তিস্তা নদী পুনর্বাসন ও বহুমুখী ব্যবস্থাপনা প্রকল্পটি অনেক দিন ধরেই ঝুলে আছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে একদিকে ভারতকে খুশি করা অন্যদিকে চীনের সঙ্গে একই প্রকল্প নিয়ে এগোতে বারবার হিসাব-নিকাশ করেছে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রকল্পে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে চীন। দেশটি বলছে, বাংলাদেশ সম্মতি দিলে দ্রুতই তারা এই প্রকল্পের কাজ শুরু করতে পারবে।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই কথা জানান। কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব এই অনুষ্ঠানের আয়োজন করে।

চীনের রাষ্ট্রদূত বলেন, তিস্তা নদী পুনর্বাসন ও বহুমুখী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিলে চীন দ্রুত প্রকল্পের কাজ শুরু করতে পারবে।

রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন সব ধরনের কারিগরি ও আর্থিক সহায়তা দিতে প্রস্তুত। এখন সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাতে।

দীর্ঘদিন ধরেই তিস্তা নদীকে ঘিরে একটি পূর্ণাঙ্গ পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা রয়েছে। চীনের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের আলোচনা চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা