ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য শনাক্ত করতে স্যাটেলাইট প্রযুক্তি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ অক্টোবর ২০২৪, ৩:৪৮ বিকাল

Link Copied!

স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য চিহ্নিত করার জন্য একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। বৃহস্পতিবার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের একটি দল প্রকাশিত একটি গবেষণায় জানা যায়, বিচড প্লাস্টিক ডেব্রিস ইনডেক্স (বিপিডিআই) উপগ্রহের সংগৃহীত প্রতিফলিত আলোর নিদর্শন থেকে সমুদ্র সৈকতে থাকা প্লাস্টিক শনাক্ত করা গিয়েছে।

এর আগে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের পানিতে থাকা প্লাস্টিক বর্জ্য ট্র্যাক করা গেলেও সৈকতে প্লাস্টিকগুলো বালির সঙ্গে মিশে থাকায় শনাক্ত করা সম্ভব হতো না। এখন এই নতুন প্রযুক্তি সমুদ্র সৈকতের বালিতে থাকা প্লাস্টিক শনাক্ত করে সৈকত পরিষ্কার রাখতে সাহায্য করবে।

গবেষণার প্রধান জেনা গাফগ বলেন, সমুদ্র সৈকতে থাকা প্লাস্টিক বন্যপ্রাণীর ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এসব অপসারণ করা না হলে মাইক্রো ও ন্যানো প্লাস্টিকে ভেঙে পরিবেশের ক্ষতি বাড়িয়ে তোলে। বন্যপ্রাণীরা প্লাস্টিককে খাবার ভেবে ভুল করে ফেলে। অনেক প্রাণী গিলে ফেলে আবার ছোট প্রাণীগুলো এতে আটকা পড়ে। অনেক সামুদ্রিক প্রাণী প্লাস্টিকে জড়িয়ে ক্ষতিগ্রস্ত হয়।

জেনা আরও বলেন, ‘সৈকতের দুর্গম এলাকাহগুলোতে অনেক প্লাস্টিক জমে গিয়েছে। উত্তর অস্ট্রেলিয়ার প্রত্যন্ত উপকূলরেখায় প্লাস্টিকের স্তূপ এমনকি ফিশিং গিয়ারও পড়ে থাকতে দেখেছি। বালি, জল ও প্লাস্টিক কীভাবে আলোকে প্রতিফলিত করে সেটির পার্থক্য নির্ণয় করে তার মাধ্যমে প্লাস্টিককে চিহ্নিত করেছে বিপিডিআই।

ওয়ার্ল্ডভিউ-৩ স্যাটেলাইটের ধারণ করা তথ্য ব্যবহার করে সমুদ্র সৈকতে প্লাস্টিকের ধ্বংসাবশেষ শনাক্তের উপযোগী করে তৈরি করা হয়েছে এটি।

পদ্ধতিটি পরীক্ষা করতে গবেষকরা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের একটি সৈকতে প্রায় দুই বর্গমিটার আয়তনের ভিন্ন ভিন্ন ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি ১৪টি প্লাস্টিকের টার্গেট স্থাপন করেন। বিপিডিআই সফলভাবে সেগুলো শনাক্ত করেছে বলে জানান তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা