ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২৬ ১:০২ অপরাহ্ণ । ৫৪ জন

দেশের কয়েকটি অঞ্চলে আগামী সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

ঝুঁকি বিবেচনায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দা ও নৌযানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।