ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক রক্ষণাবেক্ষণে আলাদা তহবিল গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ অক্টোবর ২০২৩, ৬:৪৭ অপরাহ্ণ

Link Copied!

সড়ক রক্ষণাবেক্ষণের জন্য আলাদা তহবিল গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকৃতির কারণে সড়ক বেশি ভাঙছে বলেই এ নির্দেশনা দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলন করেন। এসময় পরিকল্পনা কমিশনের সচিবরা উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, রাজনীতির নামে যা চলছে তা গ্রহণযোগ্য নয়। যখন দেশে ইতিবাচক পরিবর্তন হচ্ছে, তখন সেখানে বিনাসী কাজ পরিত্যাগ করা উচিত।

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন, দেশে বর্তমানে সড়কের পরিমাণ অনেক বেড়েছে। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কারণে সড়ক বেশি ভাঙছে। এগুলো মেরামত করতে হিমশিম খেতে হয়। এজন্য উন্নত সড়কগুলো থেকে টোল আদায় করে মেরামত ব্যয় ব্যবস্থাপনা তহবিল গঠনের উদ্যোগ নিতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, জনগণের ওপর ভরসা করে আবারও বর্তমান সরকার ক্ষমতায় আসবে। কোনো ধ্বংসাত্মক কাজে নেই আওয়ামী লীগ। কাজেই দেশের জনগণ আমাদের ভোট দেবে এবং আমরা পুনরায় ক্ষমতায় আসবো।

একনেক সভায় মোট ৩৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৫২ হাজার ৬৬৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২১ হাজার ৫৫৭ কোটি এবং ২৯ হাজার ৫৬৮ কোটি টাকা ঋণ হিসেবে পাওয়া যাবে। একনেক সভায় মোট ৪৬টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৭টি প্রকল্প অনুমোদন দেন। বাকি প্রকল্পগুলো পরবর্তী একনেক সভায় উত্থাপনের জন্য বলেছেন বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার।

একনেক কার্যপত্র অনুযায়ী, মোট প্রকল্পের মধ্যে ৪৪টি ও টেবিলে দুটিসহ মোট ৪৬টি নতুন ও সংশোধিত প্রকল্প এবং ৬টি ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বৃদ্ধির প্রকল্প একনেকে তোলা হয়। এছাড়া ৩২টি প্রকল্প পরিকল্পনামন্ত্রী বিভিন্ন সময়ে অনুমোদন দিয়েছেন। যেগুলো একনেক সভায় অবহিত করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, কয়েক বিভাগে হতে পারে ভারী বর্ষণ

কুয়েতে আরও ২,১৯৩ জনের নাগরিকত্ব বাতিল

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

দেশের ১০ জেলায় চালু হচ্ছে নতুন আইসিইউ, কমবে রাজধানীর হাসপাতালের চাপ

ফরিদপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

কার্বনের ৮০ গুণ গতিতে পৃথিবীকে পুড়িয়ে মারছে যে গ্যাস

মধ্যরাতের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯৬ রোগী

দেশীয় তৈলবীজে ভোজ্যতেল উৎপাদনে ১০ বছর পর্যন্ত কর অব্যাহতি

টঙ্গী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২