ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক ধসে রাঙ্গামাটির দুই উপজেলা ও বান্দরবানে যানচলাচল বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অগাস্ট ২০২৪, ৪:১৫ বিকাল

Link Copied!

মৌসুমি বায়ুর প্রভাবে রাঙ্গামাটিতে গত দুইদিনে বর্ষণে রাঙ্গামাটি জেলা শহরের সাথে কাপ্তাই, রাজস্থলী উপজেলা, এবং বান্দরবন জেলার সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকলে কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকায় সড়কের নিচের মাটি ধসে গিয়ে এ সমস্যার সৃষ্টি হয়। এতে এই সড়কে চলাচল করা যাত্রীরা ভোগান্তিতে পড়েছ।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন জানান, সড়কটির ধসে যাওয়ায় আপাতত কাপ্তাই রাঙ্গামাটি সড়কে যান চলাচল বন্ধ আছে। এ বিষয়ে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগকে জানানো হয়েছে।

রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা এলাকায় সড়কের নিচের মাটি ধসে গিয়ে যান চলাচল বন্ধ আছে। তিনি বলেন, দুপুর থেকেই পে-লোডার পাঠিয়ে মাটি ভরাট করা হচ্ছে। দ্রুততম সময়ে যেন সড়কটি যান চলাচলের উপযোগী করা হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, এ সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন চলাচল করে। এছাড়া রাঙ্গামাটি জেলার সঙ্গে বান্দরবানের যোগাযোগ সড়কও এটি।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার