ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়কে যেসব শিক্ষার্থী কাজ করছে সবাইকে সার্টিফিকেট দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অগাস্ট ২০২৪, ২:৪৩ বিকাল

Link Copied!

পুলিশ প্রশাসনের অনুপস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তা পরিষ্কারসহ এই ধরণের কাজ যেসব শিক্ষার্থী করছে তাদের সনদ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রবিবার (১১ আগস্ট) আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তাদের উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব শিক্ষার্থী রাস্তায় আন্তরিকতার সঙ্গে কাজ করছে তাদেরকে পুলিশের পক্ষ থেকে সনদ দেবেন। আপনাদের (শিক্ষার্থীদের) পড়াশুনা এবং চাকরির ক্ষেত্রে যাতে এই সার্টিফিকেটের মূল্যায়ন হয় যে, তারা নিজেদের পয়সা দিয়ে সড়ক পরিষ্কার, দেয়াল সুন্দর করছে।

সরকারি প্রজেক্ট হলে এক কাজে চারশো, পাঁচশো বা হাজার কোটি টাকা লাগত উল্লেখ করে তিনি বলেন, তারা (শিক্ষার্থীরা) নিজেরা এটা করছে। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না। রাস্তায় নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এম সাখাওয়াত বলেন, ‘তারা আমার গাড়িও ধরেছে। পতাকা আছে। তারা বলছে, পতাকা থাক আর যাই থাক, ডিকি খোলেন। আমিও বললাম, ডিকি খোলো। পরে আমাকে দেখে তারা বলল, না স্যার ডিকি খুলতে হবে না। আপনি যান।’

‘আমরা এটা নিয়ে খুবই খুশি। এটা পুলিশ করতে পারত না, এরা করছে। এরা তো আপনার কাছ থেকে চাঁদা নেয় না, এরা তো কোনো দোকানে গিয়ে বলে না যে, আমাকে খাবার দাও। এরা নিজের খাবার নিয়ে আসে, নিজের টাকায় রং কিনে দেয়ালে রং করছে।’

সরকারেরও এগুলো মূল্যায়ন করা উচিৎ বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ মহাপরিদর্শককেও এই বিষয়গুলো মূল্যায়ন করতে বলেন। তিনি বলেন, ‘উনাদের তরফ থেকে এই কাজের সঙ্গে যারা আছে প্রত্যেকের তালিকা করে সার্টিফিকেট দেবেন। এতে তারা খুশি হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার