ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

সক্রিয় লঘুচাপের প্রভাবে ৫ দিন বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জুলাই ২০২৬, ২:৫৮ বিকাল

Link Copied!

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।

রোববার (৫ জুলাই) আবহাওয়া অধিদফতরের পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। একই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এদিকে রংপুর বিভাগসহ রাজশাহী, পাবনা, নওগাঁ, ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ও দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদফতরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

বরিশালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

রোগ নির্ণয়ে এখনো পিছিয়ে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

বর্ষার বৃষ্টিতে স্বস্তির ঢাকার বাতাস, দূষণের শীর্ষে দিল্লি

পুরান ঢাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আগুন নেভানো বড় চ্যালেঞ্জ: ফায়ার সার্ভিস

জাল ভিসার সন্দেহে শাহজালালে ৭৬ যাত্রীর ভ্রমণ ভেস্তে গেল

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছে ‘বাদশা বাহাদুর’

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত বাংলাদেশের নাদিরা

কৃষিতে নতুন বিপ্লব, লবণাক্ততা ও খরা রোধে নতুন আশা ‘ম্যাজিক সয়েল’

বিশ্বব্যাংকের তালিকায় উন্নতি ৬ দেশের, বাংলাদেশ এখন কোন অবস্থানে?

দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়ার আভাস