ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শরীয়তপুরে মেঘনায় ট্রলারডুবিতে নিহত ২, নিখোঁজ ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অগাস্ট ২০২৪, ১১:১৯ সকাল

Link Copied!

শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও তিনজন। শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ।

স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে গোসাইরহাট পুরাতন লঞ্চঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মাঝেরচর এলাকায় যাচ্ছিল। ট্রলারটিতে সাতজন পুরুষ ও চারজন নারী ছিলেন। ট্রলারটি মাঝ নদীতে এলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডুবে যায়। পরে চারজন পুরুষ ও চার নারীকে উদ্ধার করা হয়। এছাড়া নিখোঁজ রয়েছেন তিনজন। উদ্ধার হওয়া সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে ওসি পুষ্পেন দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার