ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ

শরীয়তপুরে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি ভেঙে জরিমানা ১ লাখ

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ

Link Copied!

শরীয়তপুর সদর উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ভেঙে অকার্যকর করার পাশাপাশি মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শৌলপাড়া এলাকায় অবস্থিত মেসার্স হাওলাদার ব্রিকসে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা।

অভিযানে সার্বিক সহযোগিতা দেন পরিবেশ অধিদফতর-এর সহকারী পরিচালক রাসেল নোমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স হাওলাদার ব্রিকসের কোনো বৈধ অনুমোদন না থাকায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভাটাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভাটা পরিচালনা করা হচ্ছিল।

এ অবস্থায় মঙ্গলবার পরিচালিত অভিযানে ইটভাটার চিমনির একটি অংশ ভেঙে অকার্যকর করা হয় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ১৮(২) ধারায় মালিকের কাছ থেকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী কোনো ইটভাটার এক কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় থাকা যাবে না। কিন্তু ভাটাটির মাত্র আড়াইশ মিটারের মধ্যেই একটি বিদ্যালয় থাকলেও মালিক নির্দেশনা মানেননি।

এ বিষয়ে রাসেল নোমান বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং জেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও অভিযান চলবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভাটাটির কারণে এলাকায় পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল। প্রশাসনের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি