ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শব্দদূষণকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে : পরিবেশ সচিব

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৪৩ সকাল

Link Copied!

তীব্র শব্দ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। শব্দদূষণ বন্ধ করতে সবাইকে সচেতন হতে হবে। এছাড়া হাসপাতাল ও আবাসিক এলাকাসহ সব নীরব এলাকাকে শব্দহীন রাখতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের ১নং গেটের বিপরীতে ওসমানী উদ্যানের সামনে “হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ” কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ সচিব। এই কর্মসূচির মাধ্যমে রাজধানীর সাতটি পয়েন্টে জনসচেতনতা বাড়ানো হবে।

পরিবেশ সচিব বলেন, এ কর্মসূচির আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচার চালানো হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধিবহির্ভূত হর্ন ব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম ও অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসানসহ পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা।

এই কর্মসূচি সচিবালয় এলাকা, শিক্ষা ভবন, জিরো পয়েন্ট, পল্টন মোড়, কদম ফোয়ারা, আগারগাঁও শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, বেতার মোড় ও নিউরোসায়েন্স হাসপাতালের সামনে বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা