ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬, ১২:৪৪ বিকাল

Link Copied!

একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব। ২০২৭ সালের ২ আগস্ট দেশটির বিস্তীর্ণ এলাকায় বিরল এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা দেখা যাবে, যা প্রত্যক্ষ করতে পারবেন লাখ লাখ বাসিন্দা ও দর্শনার্থী।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সূর্যগ্রহণের সময় পশ্চিম ও দক্ষিণ সৌদি আরবের কিছু অংশ প্রায় ছয় মিনিটের জন্য সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে। এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানীদের জন্য সূর্যের করোনা বা বাইরের স্তর পর্যবেক্ষণের বিরল সুযোগ তৈরি করবে।

সৌদি আরবের মহাকাশ সংস্থা জানিয়েছে, আভাসহ বিভিন্ন শহরে প্রায় ছয় মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস দেখা যাবে। অন্যদিকে জেদ্দা এবং পশ্চিম উপকূলের কিছু এলাকায় প্রায় ৫ মিনিট ৫০ সেকেন্ড ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্থায়ী হতে পারে।

সংস্থাটির মতে, এই বিরল ঘটনা সৌদি আরবকে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ও নথিভুক্ত করার জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করবে। তবে প্রতিবেশী মিশরে সূর্যগ্রহণের পূর্ণগ্রাসের স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের অন্যান্য অঞ্চলেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। কিছু এলাকায় সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চাঁদের আড়ালে চলে যেতে পারে। তবে গ্রহণের সময় ও মাত্রা অঞ্চলভেদে ভিন্ন হবে।

সৌদি মহাকাশ সংস্থা জনসাধারণকে নিরাপদে সূর্যগ্রহণ উপভোগ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, অনুমোদিত গ্রহণ চশমা বা বিশেষ সৌর ফিল্টার ছাড়া কখনোই খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানিয়েছেন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ লোহিত সাগরের উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ কয়েক ডজন শহর ও গভর্নরেটের ওপর দিয়ে অতিক্রম করবে।

তিনি আরও বলেন, পূর্ণগ্রাসের সময় দিনের আলো কিছুক্ষণের জন্য গোধূলির মতো ম্লান হয়ে যাবে এবং ওই সময়ে স্থানীয়ভাবে তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র