ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

লালমনিরহাটে অবৈধ বিড়ি তৈরির উপকরণ জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ সকাল

Link Copied!

অবৈধ তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযানে লালমনিরহাটে বিড়ি তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় লালমনিরহাটের হরিণছড়া ও খুনিয়াগাছ এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্যাট ডিভিশন, রংপুর ও ভ্যাট ডিভিশন, লালমনিরহাটের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসায় তল্লাশি চালানো হয়।

এ সময় বিড়ির প্যাকেটের এক বস্তা লেভেল এবং বিড়ির ফিল্টারের আধা বস্তা লেভেল জব্দ করা হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জানিয়েছে, জব্দ করা এসব সামগ্রী নকল ব্র্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে বিড়ি উৎপাদনের কাজে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন ও বিক্রি এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণে প্রস্তুতি জোরদার

স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা

লালমনিরহাটে অবৈধ বিড়ি তৈরির উপকরণ জব্দ

জলবায়ু বাস্তুচ্যুতি পেরিয়ে মুক্তার খামারে নতুন জীবনের স্বপ্ন

‘প্লাস্টিক দূষণ’ কেড়ে নিচ্ছে প্রকৃতির প্রাণশক্তি, হুমকিতে পৃথিবী

কাঁচাপাট রফতানিকারকদের ঋণ পুনঃতফসিলে সময় বাড়ল

সুপার এল নিনোর প্রভাবে বিশ্বে ৪ লাখ ৫১ হাজার মৃত্যুর শঙ্কা

দেবীদ্বারে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস