ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

লক্ষ্মীপুরে ইটভাটায় অভিযান, জরিমানা ২ লাখ

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ফেব্রুয়ারী ২০২৫, ৩:০০ বিকাল

Link Copied!

অবৈধভাবে ইটভাটা চালানোর অভিযোগে শেখ মুজিবুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নে বায়ু দূষণ বন্ধে প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. শিব্বির আহামেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হকসহ সোনবাহিনী ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইটভাটার মালিক শেখ মুজিবুর রহমান চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

সদর উপজেলা ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, রোববার সদর উপজেলার দিঘলী ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পশ্চিম দিঘলী এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকসের ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটা মালিক শেখ মুজিবুর রহমানকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ভাটা বন্ধে মুচলেকা গ্রহণ করা হয়েছে। ভাটা পরিচালনায় তাদের পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছিল না। জ্বালানি কাঠ পুড়িয়েও তারা দণ্ডনীয় অপরাধ করেছে। বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইটভাটার এক কর্মচারী বলেন, ৫ আগস্টের পর ভাটা মালিক শেখ মুজিব একটি মামলায় গ্রেফতার হন। জামিনের বের হলেও তিনি ভাটায় তেমন আসেন না। জরিমানার টাকা অন্য একজন এসে দিয়ে গেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা