ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, আহত ৭০

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুন ২০২৪, ৩:০৯ বিকাল

Link Copied!

রাশিয়ায় একটি যাত্রীবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের অন্তত ৭০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। আজ বৃহস্পতিবার (২৭ জুন) রাশিয়ান রেলওয়ে কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার (২৬ জুন) স্থানীয় সময় রাশিয়ার কোমি প্রজাতন্ত্রে এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ৭০ জন আহত হলেও এখনো কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনা কবলিত ট্রেনটির নাম ট্রেন ৫১১। এটি উত্তর-পূর্ব কোমির ভোরকুটা থেকে প্রায় ৫ হাজার কিলোমিটার দূরে কৃষ্ণ সাগরের বন্দর নগরী নভোরোসিয়স্কে যাত্রী নিয়ে যাচ্ছিল। এ সময় ১৪ বগির এই ট্রেনে ২৩২ জন যাত্রী ছিলেন।

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া এক বার্তায় রাশিয়ান রেল কর্তৃপক্ষ বলেছে, ঘটনাস্থলে জরুরি পরিষেবা বিভাগের কর্মীদের পাঠানো হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। আহতদের নাম-পরিচয় শনাক্ত করা হচ্ছে। ওই লাইনে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

সম্প্রতি উত্তর-পূর্ব কোমি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এই কারণে এই লাইনচ্যুতির ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারপরও লাইনচ্যুত হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে রাশিয়ান রেলওয়ে জেনারেল ডিরেক্টর ওলেগ বেলোজারভের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার