ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

রামচন্দ্রপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩০, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ । ১১৯ জন

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঘটে এই দুর্ঘটনা।

নিহত পুলিশ সদস্যের নাম আশরাফুল আলম। তিনি পলাশবাড়ি উপজেলার ভেলকূপার বাসিন্দা এবং রংপুরের পীরগঞ্জ থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার সময় একটি অটোরিকশা দ্রুত গতিতে চলছিল। এ সময় আশরাফুল আলমের মোটরসাইকেল অপরদিকে থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশরাফুল আলমের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।