ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজবাড়ী স্টেশন দিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৪, ৫:২৮ বিকাল

Link Copied!

রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে সকাল ৬ টায় ভাঙ্গাগামী ‘রাজবাড়ী এক্সপ্রেস’ এবং সোয়া ৬ টায় রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘শাটল’ চলাচলের মাধ্যমে শুরু হয় ট্রেন চলাচল। পরবর্তী সময়ে এই ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে পোড়াদহের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নকশিকাঁথা কমিউটার’ ট্রেনটি সকাল সাড়ে ৭টায় রাজবাড়ী থেকে ছেড়ে যায়। লাইন সমস্যার কারণে ঢাকায় না গিয়ে ভাঙ্গা পর্যন্ত চলাচল শুরু হয়েছে। তবে প্রতিটি ট্রেনেই যাত্রী সংখ্যা তুলনামূলক কম। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৬টার দিকে ট্রেনগুলো রাজবাড়ী রেলস্টেশন থেকে ছেড়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে টানা কর্মসূচিতে নিরাপত্তা ঝুঁকি থাকায় গত ১৮ জুলাই থেকে রাজবাড়ী থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

অন্যদিকে আন্তঃনগর বেনাপোল, সুন্দরবন ও মধুমতি এক্সপ্রেস ১৫ আগস্ট থেকে চলাচল শুরুর নির্দেশনা থাকলেও রাজবাড়ী টু ভাঙ্গা হয়ে ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

যাত্রীরা বলেন, দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় আমাদের যাতায়াতের অনেক অসুবিধা হয়েছে। আজ থেকে মেইল ও লোকাল ট্রেন চালু হওয়াতে একটু স্বস্তি ফিরেছে। তবে দ্রুত আন্তঃনগরসহ কমিউটার ট্রেন চালু করার দাবি জানাচ্ছি।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী বলেন, গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয় এবং ১৯ জুলাই থেকে পুরাপুরি বন্ধ হয়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ সকাল থেকে মেইল ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা কমিউটার ট্রেনটি লাইন সমস্যার কারণে ঢাকায় না গিয়ে ভাঙ্গা পর্যন্ত যাচ্ছে। এছাড়া আন্তঃনগর ট্রেনগুলো ১৫ আগস্ট চলাচল শুরু হবে এবং চন্দনা কমিউটার ট্রেনটি পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তিনি বলেন, দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীর সংখ্যা কম মনে হচ্ছে। আশা করি, ট্রেন চলাচল শুরু হওয়ায় ট্রেন তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার