ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

রাজধানীতে বর্জ্যব্যবস্থাপনায় বড় অনিয়ম!

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ নভেম্বর ২০২৪, ১০:৫২ সকাল

Link Copied!

দেড় দশক ধরে ঘুরে ফিরে ৪টি প্রতিষ্ঠানই পাচ্ছে কাজ। ঢাকা উত্তর সিটির বর্জ্যব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ অন্য ঠিকাদারদের। এতে সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার স্বজনদের জড়িত থাকার অভিযোগও তাদের। ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলছে, শিগগিরই নতুন দরপত্র আহ্বান করা হবে।

কোটি পরিবারের বসবাস ঢাকা শহরে। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে মানুষ প্রতিদিনই তৈরি করছে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টন বর্জ্য। আর এ বর্জ্য বাসাবাড়ি থেকে সংগ্রহ করে আমিনবাজার বা মাতুয়াইলে ময়লার ভাগাড়ে পৌঁছে দিতে অনিয়মের অভিযোগ অনেকের।

বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে প্রথমে নেয়া হয় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস)। সেখান থেকে সে বর্জ্য যায় মাতুয়াইল বা আমিনবাজারে ময়লার ভাগাড়ে। ১৬ বছর ধরে ঘুরে ফিরে ৪ জন ঠিকাদারই পাচ্ছেন সে কাজ।

কয়েকজন ঠিকাদার অভিযোগ করছেন, টেন্ডারে এমনভাবে শর্ত দেয়া হতো, যাতে ঘুরেফিরে ৪টি প্রতিষ্ঠানই কাজ পায়। এমনকি সাবেক মেয়র আতিকুল ইসলামের কয়েকজন স্বজন এতে জড়িত বলেও মনে করেন তারা। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দুই সিটিতেই প্রশাসক বসিয়েছে সরকার। এরই মধ্যে দক্ষিণ সিটি বর্জ্যব্যবস্থাপনায় কথিত সিন্ডিকেট ভেঙ্গে দিলেও আগের মতোই চলছে উত্তর সিটি।

ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান বলেন, এটি সংশোধন করা হবে। ১৭ তারিখে টেন্ডার ওপেন হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন আবেদন পেয়েছি। তাই আমরা সেগুলোকে বিবেচনায় নিচ্ছি, যাতে সর্বোচ্চ অংশগ্রহণকারী নিতে পারি।

বিশ্লেষকরা বলছেন, অনিয়ম স্থায়ীভাবে বন্ধে সিটি করপোরেশনের বেশকিছু নিয়ম-কানুনের সংস্কার প্রয়োজন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, নাগরিক সেবা দেয়া প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের অসুখ নিরাময় করা না গেলে শুধু সিদ্ধান্ত নিয়ে বা কিছু নিয়ম-কানুন পরিবর্তন করে অবস্থার পরির্তন করা যাবে না। অনিয়ম বন্ধে প্রাতিষ্ঠানিক কাঠামো বা যে রূপে পরিচালনা করা দরকার, সেটি স্থায়ীভাবে করা প্রয়োজন।

নাগরিক সেবা বাড়াতে করপোরেশনগুলোকে উদ্যোগী হওয়ারও পরামর্শ দেন এ বিশ্লেষক।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা