ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রংপুরে বাস-ট্রাকের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, আহত ২৮

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুলাই ২০২৪, ১১:৫২ সকাল

Link Copied!

রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের বিশমাইলে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার কমলসিন্দুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেন (৩৬) ও তার আড়াই বছর বয়সি শিশু ইশরাত।

বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, মহাসড়কের বিশমাইলে ঢাকাগামী অপু ক্লাসিক পরিবহনের সঙ্গে রংপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের নিহত হন।

তিনি আরও বলেন, পুলিশ ও স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। দুর্ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার