ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

যেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ । ১৪৬ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আকাশ পরিষ্কার থাকবে এবং দীর্ঘ সময় রোদের দেখা মিলবে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময়ে বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ। এর আগে বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে।

সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।