ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

যুব প্রজন্ম জলবায়ু সংকট মোকাবিলায় বেশি অবদান রাখতে পারে: পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ বিকাল

Link Copied!

ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব তরুণ প্রজন্মের উপর পড়বে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভবিষ্যৎ সুরক্ষায় মূল্যবোধ, সততা ও দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা গড়ে তোলা জরুরি। এজন্য যুব প্রজন্মই এই সংকট মোকাবিলায় আরও বেশি অবদান রাখতে পারবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পানি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ইয়ুথ ফর এনডিসি ও তাদের অংশীদাররা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নিকট “এনডিসি ৩.০ ফর সিওপি৩০ – স্টেকহোল্ডার রিকমেন্ডেশনস” শীর্ষক প্রস্তাবনাপত্র হস্তান্তর করে। আসন্ন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (সিওপি৩০)-এর আগে বাংলাদেশ সরকারের হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) জমাদানের প্রক্রিয়ায় এ প্রস্তাবনা সহায়ক হবে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সরকার প্রায়ই নিজস্ব নীতি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। তাই সমাজ থেকে আসা উদ্যোগগুলো নতুন মূল্যবোধ তৈরি ও তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “সমাজে মূল্যবোধ রাতারাতি তৈরি হয় না, ধীরে ধীরে বিকশিত হয়,” মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ ফর এনডিসির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ পরাগ; ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশনের ফার্স্ট কাউন্সেলর ও টিম লিডার (গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট) এডউইন কোককক; জার্মান দূতাবাসের কাউন্সেলর ও প্রধান (ডেভেলপমেন্ট কো-অপারেশন) উলরিখ ক্লেপম্যান; এবং সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড (ডেভেলপমেন্ট কো-অপারেশন) নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম। এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রস্তাবনাপত্রে এনার্জি, কৃষি, বন ও নগরায়ণ-এই চারটি খাতভিত্তিক আলোচনার মাধ্যমে প্রণীত ১৪টি কার্যকরী সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা