ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যশোরে শিক্ষার্থীদের সঙ্গে সব শ্রেণিপেশার মানুষ, সড়ক অবরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অগাস্ট ২০২৪, ৫:০৫ বিকাল

Link Copied!

গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে যশোর শহরের পালবাড়ি মোড় থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি চাঁচড়া মোড়ে গিয়ে অবস্থান নেয়। দুপুর ৩টা পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়ক, যশোর-ঝিনাইদহ ও যশোর-খুলনা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় যশোর পালবাড়ি মোড়ে জমায়েত হয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এরপর বেলা ১২টার দিকে যশোরে এ বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এ বিক্ষোভে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।

মিছিলটি ধর্মতলা, খোলাডাঙ্গা হয়ে চাঁচড়া মোড়ে গিয়ে অবস্থান নেয়। এরপর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়ক, যশোর-ঝিনাইদাহ ও যশোর-খুলনা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় তিনটি সড়কে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।

বিশাল এই গণজমায়েতে সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, ইমরান খান প্রমুখ।

শিক্ষার্থীদের নেতারা বলেন, এখন তাদের একটাই দাবি সরকারের পদত্যাগ। সারা দেশের মানুষ তাদের সাথে আছে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে তারা এ আন্দোলন অব্যাহত রাখবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার