ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

যশোরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুলাই ২০২৫, ৩:৩৩ বিকাল

Link Copied!

যশোরের অভয়নগরে নিজ জমিতে কাজ করার সময় বজ্রপাতে ফশিয়ার রহমান মোল্যা (৭৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০জুন) সন্ধ্যায় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামে এই ঘটনা ঘটে।

ফশিয়ার রহমান মোল্যা বনগ্রামের মৃত মোসলেম আলী মোল্যার ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য রাজিব হাসান বলেন, বাড়ির পাশের বিলে নিজ জমিতে কাজ করছিলেন ফশিয়ার রহমান। সন্ধ্যার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় ফশিয়ার রহমান গুরুতর আহত হয়ে বিলের মধ্যে পড়ে ছিলেন। পরে অন্যান্য কৃষকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মহিউদ্দিন বলেন, সোমবার রাত ৮টার দিকে মৃত অবস্থায় এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। তার বুক, পেট ও ডান হাতের পোড়া চিহ্ন দেখে মনে হয়েছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, বজ্রপাতে কৃষক মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা