ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

যশোরে তীব্র শীত, ৯.৬ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৪, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ । ১৬৭ জন

যশোরে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। রোববার (৪ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

যশোর বিমান বাহিনীর আবহাওয়া দফতর জানায়, গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী। আজ সকালে কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে আসে মাত্র ৫০ মিটারে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে।

তীব্র শীতের কারণে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে। এতে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর চাপ বাড়ছে। চিকিৎসকরা এ সময় শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের তীব্রতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।