ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

যশোরে টানা ১০ দিন শৈত্যপ্রবাহ, কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ জানুয়ারী ২০২৬, ১২:০৭ বিকাল

Link Copied!

যশোরে টানা দশ দিন ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের দাপটের সঙ্গে কুয়াশা ও হিমেল হাওয়ার সংমিশ্রণে জনজীবন দুর্ভোগে পড়েছে। সোমবার (৫ জানুয়ারি) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৯.২ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (৪ জানুয়ারি) দিনভর কুয়াশা থাকলেও সোমবার সকালে সূর্যের দেখা মিলেছে। তবে হাড়কাঁপানো শীত উত্তাপহীন রোদের সঙ্গে উত্তরের হাওয়ার কারণে পুরোপুরি কমেনি।

যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস জানিয়েছে, গত দশদিনে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। বৃহস্পতিবার ছিল ৭.৮ ডিগ্রি, শুক্রবার ৮ ডিগ্রি, শনিবার ১০ ডিগ্রি, রোববার ৯.৬ ডিগ্রি এবং সোমবার ১০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাতের তাপমাত্রা: ৮.১–১০ ডিগ্রি = মৃদু শৈত্যপ্রবাহ, ৬.১–৮ ডিগ্রি = মাঝারি শৈত্যপ্রবাহ, ৪.১–৬ ডিগ্রি = তীব্র শৈত্যপ্রবাহ, ৪ ডিগ্রি বা তার নিচে = অতি তীব্র শৈত্যপ্রবাহ।

যশোরে প্রতিদিন রাত থেকেই কুয়াশা ঘিরে রাখছে চারদিক। সোমবার সকালেও কুয়াশার মধ্যে সূর্য উঠলেও ক্ষীণ আলো মানুষের গায়ে উষ্ণতা জাগাতে পারেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরলেও শীতের প্রকোপ বজায় থাকে, ফলে মানুষজনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা