ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

যথাসময়ে লস এন্ড ড্যামেজ ফান্ড বিতরণ নিশ্চিতের উপায় বের করতে হবে : পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুলাই ২০২৪, ১২:৫৮ বিকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মেটাতে যথাসময়ে লস এন্ড ড্যামেজ ফান্ড বিতরণ নিশ্চিত করতে সকল দেশকে কপ২৯ এ এ ফান্ড কার্যকর করার উপায় বের করতে হবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী। তিনি নতুন জলবায়ু অর্থায়ন লক্ষ্য চূড়ান্ত করার, আর্টিকেল ৬ কার্বন মার্কেটের নিয়মগুলি সম্পন্ন করার কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

২৭ জুলাই শামাখি, আজারবাইজানে অনুষ্ঠিত দু’দিনের হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রামের সমাপনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন। মন্ত্রী চৌধুরীকে স্বল্পোন্নত দেশগুলির (এলডিসি) প্রতিনিধিত্ব করার জন্য কপ২৯ আজারবাইজান প্রেসিডেন্সি মনোনীত মন্ত্রী মুখতার বাবায়েভ এলডিসি দেশগুলোর পক্ষে বক্তব্য রাখেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন কেবল একটি হুমকি নয় বরং একটি মানুষের অস্তিত্বগত চ্যালেঞ্জ। বিভিন্ন স্বল্পোন্নত দেশে ইতোমধ্যে অনুভূত গুরুতর এবং বিস্তৃত প্রভাবগুলির ওপর জোর দিয়ে বলেন যে এই প্রতিকূল প্রভাবগুলি অনেক দীর্ঘতর চ্যালেঞ্জের শুধুমাত্র শুরু।

সাবের চৌধুরী উল্লেখ করেন যে বিশ্ব ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি পরবর্তী জাতীয়ভাবে নির্ধারিত অবদানগুলিকে (এনডিসি) ১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যের সাথে সামঞ্জস্য করার আহ্বান জানান এবং এনডিসি বাস্তবায়নের জন্য স্পষ্ট সহায়তা প্রক্রিয়ার মাধ্যমে দেশগুলোর মধ্যে বিশ্বাস গড়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাকুতে অনুষ্ঠিতব্য আগামী কপ২৯ COP প্রক্রিয়ার জন্য একটি পরীক্ষা যেখানে ব্যর্থতার সুযোগ নেই।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা