ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মৌসুমি বায়ুর বিদায়, শীতের আগমনী আভাস

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৫, ১২:০০ বিকাল

Link Copied!

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ইতোমধ্যে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এর ফলে আবহাওয়ায় মৌসুমি পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে-শীতের আগমনের আভাস মিলছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, আগামী পাঁচ দিনে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

১৪ অক্টোবর: চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

১৫ অক্টোবর: চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য স্থানে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

১৬ অক্টোবর: চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে।

১৭ অক্টোবর: বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে।

১৮ অক্টোবর: বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বর্ধিত ৫ দিনের পূর্বাভাস: উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু বিদায়ের পর দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা। এই পরিবর্তনই মূলত দেশের উত্তরাঞ্চল থেকে ধীরে ধীরে শীত নামার বার্তা দিচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা