ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

৭ দিনের মধ্যে মেট্রোরেল চালু হবে : উপদেষ্টা ফাওজুল

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অগাস্ট ২০২৪, ৩:০৬ বিকাল

Link Copied!

বন্ধ থাকা মেট্রোরেল আগামী সাত দিনের মধ্যে চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা বলেন, সড়ক ও জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে, সেগুলো সংস্কার হচ্ছে। তিনি বলেন, এটা সবার জন্য সরকার। শুধু ঢাকা বা বড় শহরে উন্নয়ন হবে তা নয়, সারা দেশেই উন্নয়ন করা হবে।

ফাওজুল কবির বলেন, ‘ব্যয় সংকোচন করতে হবে। এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না। চেনামুখ দেখে টেন্ডার সেটা হবে না। যানজট নিরসনে ঢাকার প্রধান সড়কগুলোতে যেখানে-সেখানে গাড়ি থামাতে দেয়া হবে না বলে জানান তিনি।

সেতু উপদেষ্টা বলেন, বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ এই অপবাদ ঘোচাতে হবে। একই ঠিকাদার সব কাজ করবে সেটা হবে না। যারা ভালো করবে তাদের কাজ দেয়া হবে।

এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

খাবারের আড়ালে লুকিয়ে থাকা নীরব ঘাতক ট্রান্স ফ্যাট

ধোঁয়াশায় ঢাকল রাজধানী, শীতের আগমনী বার্তা!

“সুপারবাগ” এবং বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬: আমাদের করণীয়

বিষাক্ত ধোঁয়ায় ঘরবন্দি শিশুরা, অক্সিজেন নিয়ে বাঁচার চেষ্টা ইন্দোনেশিয়ায়

রাগ, ভয়, ঈর্ষাই দেখাতে পারে জীবনের নতুন পথ!

প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব অগ্রগতি চায় কপ৩১

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার