ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ২৫০ লিটার ডিজেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ । ৬০ জন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে ২৫০ লিটার ডিজেল মজুত রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ৩০০ ফিট সড়কের মাথায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। অভিযুক্ত ব্যবসায়ী মোহাম্মদ শাহ জালাল। অভিযানে সহযোগিতা করে জোরারগঞ্জ থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, অভিযানে ব্যবসায়ীর দোকান থেকে দুইটি ড্রাম ও কিছু খুচরা বোতলে প্রায় ২৫০ লিটার ডিজেল মজুতের প্রমাণ পাওয়া যায়। এসব ডিজেল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৯ ও ৪৫ ধারায় তাকে জরিমানা করা হয়।

তিনি আরও জানান, মজুতকৃত ডিজেল অতিরিক্ত দামে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের স্কেভেটর, ট্রাক ও জেনারেটরসহ বিভিন্ন যানবাহনে বিক্রির বিষয়টি অভিযুক্ত নিজেই স্বীকার করেছেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।