ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

মানব স্বাস্থ্যের জন্য ভারসাম্যপূর্ণ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ জুন ২০২৩, ১১:২৮ সকাল

Link Copied!

মানব ও প্রাণী স্বাস্থ্যের জন্য ভারসাম্যপূর্ণ পরিবেশ অঅত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ‘ওয়ান হেলথ’ কনসেপ্টের তিনটি স্তম্ভের মধ্যে সবচেয়ে গতিশীল স্তম্ভ বলে জানান পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। সুস্থ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ না থাকলে পরিবেশগত সেবা,টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জৈবিক নিরাপত্তা এবং সমৃদ্ধিসহ স্থিতিশীল সমাজ উপভোগ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

সোমবার (১২জুন) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ‘ওয়ান হেলথ অ্যাপ্রোচ ফর ট্যাকলিং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অ্যান্ড প্যানডেমিকস’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত ১১তম ওয়ান হেলথ বাংলাদেশ কনফারেন্সে উদ্বোধনী বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশে ‘ওয়ান হেলথ ‘কর্মসূচির অন্যতম প্রধান অংশীদার হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি অংশীদারদের সাথে একযোগে কাজ করছে। আমরা দেশের ‘ওয়ান হেলথ’ কার্যক্রমের সমর্থনে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বনজ, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য সংরক্ষণ পেশাদারদের প্রয়োজনীয়তা  চিহ্নিত করতে একসাথে কাজ করছি। মন্ত্রী আশা প্রকাশ করেন যে আমাদের ভবিষ্যত ককর্মকাণ্ড সফল করতে সংশ্লিষ্ট বিভাগ, বিশেষ করে পরিবেশগত নেটওয়ার্কগুলিতে ‘ওয়ান হেলথ’ পদ্ধতি প্রয়োগ করা হবে।

সম্মেলনের অন্যতম উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রাজাউল করিম। বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরীসহ বিভিন্ন সরকারি- বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও পেশাজীবীগণ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

উপকূলের ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

বিশ্ব বসতি দিবস ২০২৬: কতটা নিরাপদ ও বাসযোগ্য ঢাকা?

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করবে

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা

realme C100 Set to Bring All-round Durable Champion 8000mAh Titan Battery

অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০

মানিকগঞ্জে বাসচাপায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিহত

আজ বিশ্ব বসতি দিবস

বৃষ্টির পর তেঁতুলিয়ায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ৮৯

সরকারি হাসপাতাল তদারকিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা